ঘোষণা
10 আগস্ট 2026
18
প্রতিটি সফল লিস্টিংয়ে ১৫০ টাকা পর্যন্ত আয়। নিজের এলাকায়, নিজের সময়ে কাজ।
ফেনী সদর, দাগনভূঞা, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও ফুলগাজী — ছয়টি উপজেলাতেই ফিল্ড লিস্টার নেওয়া হচ্ছে।
কাজটি কী: নিজের এলাকার দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে বিজহাব ফেনীর কথা বলা, তাঁদের তথ্য ও ছবি সংগ্রহ করা, এবং প্রোফাইল চালু করে দেওয়া।
আয়: যাচাইকৃত লিস্টিংয়ে ২০ + ৩০ টাকা, এবং প্রতিষ্ঠানের ডিজিটাল সেটআপ সম্পন্ন হলে আরও ১০০ টাকা — সব মিলিয়ে প্রতি প্রতিষ্ঠানে ১৫০ টাকা পর্যন্ত।
যা লাগবে: একটি অ্যান্ড্রয়েড ফোন, নিজের এলাকা সম্পর্কে ভালো ধারণা, এবং মানুষের সাথে কথা বলার আগ্রহ। আগের অভিজ্ঞতা লাগবে না।