01773-295378 info@bizhubfeni.com ফেনী, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ

ফেসবুক পেজে কী পোস্ট করবেন — ছোট দোকানের জন্য ৭টি ধারণা

ব্যবসার পরামর্শ 07 আগস্ট 2026 14

প্রতিদিন নতুন কিছু ভাবার দরকার নেই। এই সাতটি বিষয় ঘুরিয়ে ফিরিয়ে পোস্ট করলেই পেজ সচল থাকে।

“পোস্ট করব কী?” — পেজ বন্ধ হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ এই প্রশ্নটাই। নিচের সাতটি বিষয় ঘুরিয়ে ফিরিয়ে দিলে সারা মাস চলে যায়।

  1. নতুন মাল এসেছে। ছবি তুলে দাম লিখে দিন।
  2. আজকের অফার। কতদিন চলবে তা লিখে দিন।
  3. একজন খুশি কাস্টমার। অনুমতি নিয়ে ছবি বা তাঁর কথা।
  4. দোকান বন্ধ/খোলার খবর। ঈদ, ছুটি, সময় পরিবর্তন।
  5. কাজের ভেতরের ছবি। মাল সাজানো, ডেলিভারি যাওয়া।
  6. একটি পরামর্শ। আপনার পণ্য কীভাবে ব্যবহার বা যত্ন করতে হয়।
  7. একটি প্রশ্ন। “কোন সাইজটা বেশি লাগে?” — মন্তব্য এলে পোস্ট বেশি মানুষের কাছে যায়।

সপ্তাহে তিনটি পোস্টই যথেষ্ট। নিয়মিত হওয়াটাই আসল, সংখ্যা নয়।

আপনার প্রকল্প নিয়ে আলোচনা করতে চান?
প্রস্তাব চান
মন্তব্য (0)

প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন