কমিউনিটি
01 আগস্ট 2026
7
লগইন ছাড়াই যে কেউ ব্যবহার করতে পারবেন। হাসপাতাল, ডায়াগনস্টিক, রাতে খোলা ফার্মেসি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি নম্বর এক জায়গায়।
রাত দুইটায় ওষুধ দরকার হলে ফেনীতে কোন ফার্মেসি খোলা থাকে? অ্যাম্বুলেন্সের নম্বর কার কাছে আছে?
এই প্রশ্নগুলোর উত্তর এখন এক জায়গায়। কমিউনিটি তথ্যভান্ডারে রাখা হয়েছে জেলার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রাতে খোলা ফার্মেসি, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, পুলিশ, বিদ্যুৎ ও গ্যাস অফিসের তথ্য।
এই অংশটি ব্যবহার করতে কোনো অ্যাকাউন্ট লাগে না, কোনো টাকা লাগে না। পাশাপাশি রক্তদাতার তালিকাও রাখা হয়েছে — যেখানে দাতার নম্বর কেবল তাঁর নিজের অনুমতি থাকলেই দেখা যায়।
কোনো তথ্য ভুল বা পুরনো মনে হলে জানান — আমরা যাচাই করে ঠিক করে দেব।