+8801773-295378 info@bizhubfeni.com Feni, Chattogram Division, Bangladesh

What's happening in Feni

New offers, new products and announcements, written by Feni's own shops.

Notice
লোক নিচ্ছি — মার্কেটিং অফিসার, ২ জন (ফেনী) কাজটা কী: ফেনী শহর ও আশপাশের বাজারে দোকান, চেম্বার ও ছোট প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সেবার কথা বলা। জোর করে কিছু বিক্রি করতে হবে না — বেশিরভাগ ব্যবসায়ী জানেনই না যে গুগলে তাঁদের দোকান খুঁজে পাওয়া যায় না। সেটা দেখিয়ে দেওয়াই মূল কাজ। দিনে ৮-১০টা প্রতিষ্ঠানে যাওয়া, আগ্রহীদের নাম-নম্বর নিয়ে আসা, আর সপ্তাহে একদিন অফিসে বসে হিসাব মেলানো। যা লাগবে: • এইচএসসি পাস (ডিগ্রি থাকলে ভালো, না থাকলেও চলবে) • ফেনী শহর ও বাজারগুলো চেনা • স্মার্টফোন থাকতে হবে • মানুষের সাথে সহজে কথা বলতে পারা — এটাই আসল যোগ্যতা • সাইকেল বা বাইক থাকলে সুবিধা যা লাগবে না: • মার্কেটিংয়ের আগের অভিজ্ঞতা — শিখিয়ে নেব, প্রথম সপ্তাহ আমাদের সাথে ঘুরবেন • ইংরেজিতে দক্ষতা আমরা যা দেব: • বেতন ১২,০০০ - ১৮,০০০ টাকা • প্রতিটি কাজ হওয়া ক্লায়েন্টে আলাদা কমিশন • যাতায়াত ভাতা • মোবাইল বিল • শনি থেকে বৃহস্পতি, শুক্রবার ছুটি আগ্রহী হলে সিভি পাঠান, অথবা সরাসরি অফিসে চলে আসুন। কথা বলেই বুঝে নেব — লিখিত পরীক্ষা নেই। 📍 iSoft, ট্রাংক রোড, ফেনী
0 0 Follow Report
Hiring

This space is available

Advertise in the feed

Between the posts of Feni's shops and businesses — while people are already here to see what is going on.

Event
ফ্রি ওয়ার্কশপ — "আপনার ব্যবসা অনলাইনে আনবেন কীভাবে" 📅 শুক্রবার, বিকাল ৪টা 📍 iSoft অফিস, ট্রাংক রোড, ফেনী 🎟️ কোনো ফি নেই যা শেখানো হবে: • গুগলে নিজের দোকান কীভাবে যোগ করবেন (ফ্রি, নিজেই পারবেন) • ফেসবুক পেজে কী পোস্ট দিলে মানুষ আসে • হোয়াটসঅ্যাপ বিজনেস কীভাবে ব্যবহার করবেন • কাস্টমারের রিভিউ কীভাবে চাইবেন স্মার্টফোন নিয়ে আসবেন — বসেই হাতে-কলমে করিয়ে দেব।
0 0 Follow Report
New product
নতুন এসেছে — দোকানের হিসাব রাখার সফটওয়্যার (POS)। অনেক দোকানদার ভাই বলেন, বাকির খাতা মেলাতে গিয়ে মাস শেষে গোলমাল হয়ে যায়। এই সফটওয়্যারটা ঠিক সেই সমস্যার জন্য: • বিক্রি, বাকি আর স্টক — তিনটাই এক জায়গায় • কার কাছে কত বাকি, এক চাপে দেখা যায় • মাল শেষ হওয়ার আগেই জানিয়ে দেয় • মোবাইল থেকেও চালানো যায় • ইন্টারনেট না থাকলেও কাজ করে, পরে নিজে নিজে মিলিয়ে নেয় বাংলায় লেখা, তাই কর্মচারীকে একবার দেখিয়ে দিলেই চালাতে পারবে। দোকানে এসে চালিয়ে দেখে যান, জোর করে বিক্রি করব না।
0 0 Follow Report
20 hr ago · edited
Offer
ফেনীর ব্যবসায়ীদের জন্য বিশেষ প্যাকেজ — ডিসেম্বর পর্যন্ত। যা যা থাকছে: • সম্পূর্ণ ওয়েবসাইট, মোবাইলে সুন্দরভাবে চলবে • এক বছরের ডোমেইন (.com) ও হোস্টিং ফ্রি • গুগল বিজনেস প্রোফাইল খুলে দেওয়া — যাতে ম্যাপে আপনাকে পাওয়া যায় • ফেসবুক পেজ সাজিয়ে দেওয়া • প্রথম তিন মাস কোনো সমস্যা হলে ফ্রি সাপোর্ট সবকিছু মিলিয়ে সাধারণত ২৫,০০০ টাকা পড়ে। ডিসেম্বর পর্যন্ত ১৫,০০০। কিস্তিতেও নেওয়া যাবে — অর্ধেক শুরুতে, বাকিটা কাজ বুঝে নেওয়ার পর। আগে ফোন করে সময় ঠিক করে নিন, তাহলে অপেক্ষা করতে হবে না।
৳15,000 ৳25,000 Offer is live until 31-Aug-2026
0 0 Follow Report
আজ সারাদিন অফিসে ছিলাম, তিনটা প্রতিষ্ঠানের কাজ শেষ হলো। ফেনী শহরের দুটো দোকান আর একটা ডায়াগনস্টিক সেন্টারের ওয়েবসাইট আজ হ্যান্ডওভার করেছি। তিনজনের একজনও আগে অনলাইনে ছিলেন না — এখন গুগলে নিজের প্রতিষ্ঠানের নাম লিখলেই চলে আসে। যাঁরা ভাবছেন "আমার দোকানের জন্য ওয়েবসাইট লাগবে কি না" — একবার এসে কথা বলে যান। কিছু কিনতে হবে না, আপনার ব্যবসাটা অনলাইনে এখন কোথায় আছে সেটা দেখিয়ে দেব। লাগবে ১৫ মিনিট। অফিস ট্রাংক রোডে, শনি থেকে বৃহস্পতি সকাল ১০টা - সন্ধ্যা ৬টা।
Post photo
0 0 Follow Report
Your shop's news can be here too

People in Feni check here to see which shop has what on. Getting listed costs nothing.

Add your shop